শফিকুল রাজু'র যুগল কবিতা













কৃষ্ণচূড়া


এই শহরের রাজপথগুলো যেন মরুভূমি!

পিতলের থালার ওপর দাঁড়িয়ে দেখি চকচকে
আলো…রেসের ঘোড়ার মতো ছুটে চলে
কোমল মরীচিকা… কাজল মাখা চোখগুলো
ঘামে জবুথবু…একুরিয়ামে পাশে রাখা ফুলদানির
নেতিয়ে পড়া গোলাপ;

এই শহরে কৃষ্ণচূড়া মাত্রই প্রেমের অসুখ…



বটফল


মধ্যাকর্ষের ওপর ঘুরতে ঘুরতে লাটিম ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ে;

গোলক ধাঁধার শহরে দুপায়ের হালের উপর ঘুরে রাতের গায়ে
লুটিয়ে পড়ি…বাদুড়ের বিক্ষিপ্ত ওড়াউড়ি আর রাত্রিকালীন
নৈঃশব্দ্য করোটির মেঝেতে তৈরি করে চিন্তার বিচ্ছিন্ন সেতু।

তোমার চোখকে আমার বটফল মনে হয়…কেমন ডাগর সজল!
কতবার নির্লিপ্ত চুমু খেয়েছি…দুহাত ভিজিয়েছি আনন্দ জলে
ঘুরতে ঘুরতে দম ফুরিয়ে এলে তোমার কাজলে খুঁজেছি ফুয়েল

যাপিত ভূগোল পড়তে পড়তে ভুলেছি মানবিক মধ্যাকর্ষ সূত্রের দায়

শুনেছি বটফল খেলে মানুষ পাগল হয়ে যায়!



SHARE THIS

Author: